লেটেস্ট নিউজ

WBCS অফিসার নিয়োগে নবান্নের বড় ঘোষণা: তৈরি হচ্ছে একগুচ্ছ নতুন পদ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য প্রশাসনে গতি আনতে ও পদোন্নতির জট কাটাতে WBCS (এক্সিকিউটিভ) ক্যাডারে একগুচ্ছ নতুন পদ তৈরির বিজ্ঞপ্তি দিল নবান্ন। নতুন সিদ্ধান্তে যুগ্মসচিব স্তরে ১০০টি এবং বিশেষ সচিব স্তরে ৪০টি অতিরিক্ত পদ যুক্ত হচ্ছে। এর ফলে প্রশাসনের শীর্ষস্তরে আমলাদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বেতন কাঠামোতেও বড় বদল আসতে চলেছে।

২০১৯ সালের রোপা রুল অনুযায়ী কার্যকর হওয়া এই পদক্ষেপে স্পেশাল ও অ্যাডিশনাল সেক্রেটারি স্তরেও পদের সংখ্যা বাড়ছে। কনভার্সনের মাধ্যমে পদোন্নতির সুযোগ বৃদ্ধি পাওয়ায় দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা কাটবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বুধবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতর এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা জারি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *