Weather Update: আজও বৃষ্টি, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, কোন কোন জেলায় দুর্যোগ? – এবেলা
July 25, 2026
.jpg.webp?ssl=1)
এবেলা ডেস্কঃ
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- দক্ষিণবঙ্গের আবহাওয়া: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত) সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওড়া, নদীয়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।
- কলকাতার আবহাওয়া: কলকাতার আকাশ আজ সারাদিন মেঘলা থাকতে পারে। বিশেষ করে দুপুরের পর ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- উত্তরবঙ্গের আবহাওয়া: আজ উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল রবিবার (২৬ জুলাই) থেকে আগামী বুধবার পর্যন্ত পাহাড়ি জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
