WPL 2026: আগামীকাল থেকে শুরু হচ্ছে মহিলা প্রিমিয়ার লিগ, এক নজরে পূর্ণাঙ্গ সূচি ও দল – এবেলা
এবেলা ডেস্কঃ
অপেক্ষার অবসান। আগামীকাল ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহিলা প্রিমিয়ার লিগ (WPL) ২০২৬। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে দুই হেভিওয়েট দল— বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আয়োজিত হবে এই হাই-ভোল্টেজ লড়াই।
এবারের মরশুমটি ভারতীয় ক্রিকেটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টুর্নামেন্ট শেষেই রয়েছে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে বিশ্বকাপের আগে নিজেদের ফর্ম ও ফিটনেস ঝালিয়ে নেওয়ার সেরা মঞ্চ হতে চলেছে এই ডব্লিউপিএল। সাধারণত ফেব্রুয়ারি-মার্চে এই আসর বসলেও, এবার তা এগিয়ে আনা হয়েছে জানুয়ারিতে।
ডব্লিউপিএল ২০২৬-এর সম্পূর্ণ সময়সূচি
নবি মুম্বাই পর্ব:
- ৯ জানুয়ারি: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম আরসিবি
- ১০ জানুয়ারি: ইউপি ওয়ারিয়র্স বনাম গুজরাট জায়ান্টস (বিকেল) ও মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস (রাত)
- ১১ জানুয়ারি: দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট জায়ান্টস
- ১২ জানুয়ারি: আরসিবি বনাম ইউপি ওয়ারিয়র্স
- ১৩ জানুয়ারি: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টস
- ১৪ জানুয়ারি: ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালস
- ১৫ জানুয়ারি: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স
- ১৬ জানুয়ারি: আরসিবি বনাম গুজরাট জায়ান্টস
- ১৭ জানুয়ারি: ইউপি ওয়ারিয়র্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (বিকেল) ও দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবি (রাত)
ভদোদরা পর্ব:
- ১৯ জানুয়ারি: গুজরাট জায়ান্টস বনাম আরসিবি
- ২০ জানুয়ারি: দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স
- ২২ জানুয়ারি: গুজরাট জায়ান্টস বনাম ইউপি ওয়ারিয়র্স
- ২৪ জানুয়ারি: আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস
- ২৬ জানুয়ারি: আরসিবি বনাম মুম্বাই ইন্ডিয়ান্স
- ২৭ জানুয়ারি: গুজরাট জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস
- ২৯ জানুয়ারি: ইউপি ওয়ারিয়র্স বনাম আরসিবি
- ৩০ জানুয়ারি: গুজরাট জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স
- ১ ফেব্রুয়ারি: দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়র্স
- ৩ ফেব্রুয়ারি: এলিমিনেটর
- ৫ ফেব্রুয়ারি: ফাইনাল
পাঁচ দলের চূড়ান্ত স্কোয়াড
মুম্বাই ইন্ডিয়ান্স: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), ন্যাট সাইভার-ব্রান্ট, হেইলি ম্যাথিউস, আমানজত কৌর, জি. কমলিনি, অ্যামেলিয়া কের, শবনিম ইসমাইল, সংস্কৃতি গুপ্তা, সাজনা সজীবন, রাহিলা ফিরদৌস, নিকোলা কেরি, পুনম খেমনার, ত্রিবেণী প্রসাদ, সায়ালি সতঘারে, মিলিশা সৌম্য ও কার্স্টি ইলিংওয়ার্থ।
দিল্লি ক্যাপিটালস: জেমিমাহ রদ্রিগেস (অধিনায়ক), শাফালি ভার্মা, মারিজান কাপ, নিকি প্রসাদ, লরা ওলভার্ড, চিনেল হেনরি, শ্রী চারানি, স্নেহ রানা, লিজেল লি, দিয়া যাদব, তানিয়া ভাটিয়া, মমতা মাদিওয়ালা, নন্দিনী শর্মা, লুসি হাইঘাম, রেণুকা চৌধুরী, আন্না হ্যামিল্টন ও মিনু মানি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাতিল, জর্জিয়া ভল, নাদিন ডি ক্লার্ক, রাধা যাদব, লরেন বেল, লিনসে স্মিথ, প্রেমা রাওয়াত, অরুন্ধতী রেড্ডি, পূজা ভাস্ত্রকার, গ্রেস হ্যারিস, গৌতমী নায়েক, সাথী কুমার ও এলিস পেরি (প্রতিস্থাপন সাপেক্ষে)।
গুজরাট জায়ান্টস: অ্যাশলে গার্ডনার (অধিনায়ক), বেথ মুনি, সোফি ডিভাইন, রেণুকা সিং ঠাকুর, ভারতী ফুলমালি, তিতাস সাধু, কাশবভী গৌতম, কণিকা আহুজা, তনুজা কানওয়ার, জর্জিয়া ওয়ারেহাম, আনুশকা শর্মা, হ্যাপি কুমারী, কিম গার্থ, ইয়াস্তিকা ভাটিয়া, শিবানী সিং ও আয়ুষি সোনি।
ইউপি ওয়ারিয়র্স: মেগ ল্যানিং (অধিনায়ক), শ্বেতা সেহরাওয়াত, দীপ্তি শর্মা, সোফি একলেস্টোন, ফোবি লিচফিল্ড, কিরণ নাভগিরে, হারলিন দেওল, ক্রান্তি গৌড়, আশা শোবানা, দেন্দ্রা ডটিন, শিখা পান্ডে, শিপ্রা গিরি, সিমরান শেখ, ক্লো মে ট্রিয়ন, সুপ্রিয়া শাহ ও তারা নরিস (প্রতিস্থাপন সাপেক্ষে)।

