লেটেস্ট নিউজ

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশে ব্যাগ ভর্তি বোমা, ভোটের মুখে আতঙ্কে কাঁপছে রেজিনগর – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদে ভোটের উত্তাপ বাড়তেই ফের উদ্ধার হল শক্তিশালী তাজা বোমা। সোমবার সকালে রেজিনগর থানার ছেতিয়ানী ঘোষপাড়া এলাকায় একটি অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে দুটি ব্যাগ ভর্তি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও কীভাবে জনবহুল এলাকায় বোমা এল, তা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ও বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেও এই এলাকায় বোমা বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটেছে, তাই নতুন করে এই উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

অন্যদিকে নির্বাচনী ময়দানে সক্রিয়তা বাড়িয়েছে বিজেপি। এগরা বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে প্রচার শুরু করেছেন দিব্যেন্দু অধিকারী। রবিবার সকালে স্মশানকালী মন্দিরে পুজো দিয়ে তিনি জনসংযোগ সারেন। পরে একটি কর্মীসভায় তাঁর বাবা তথা প্রবীণ রাজনীতিক শিশির অধিকারী উপস্থিত থেকে কর্মীদের চাঙ্গা করেন। গত কয়েক বছরের বঞ্চনার জবাব মানুষ ব্যালট বক্সে দেবে বলে দাবি করেছেন দিব্যেন্দু। একদিকে অধিকারী পরিবারের প্রভাব আর অন্যদিকে মোদী হাওয়াকে পুঁজি করে এগরা জয়ের লক্ষ্যে এগোচ্ছে গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *