অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যু ৬: ককপিটে কারা ছিলেন? – এবেলা
এবেলা ডেস্কঃ
মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে বুধবার সকালে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল অজিত পাওয়ারের চার্টার্ড বিমান। আগুনে পুড়ে ভস্মীভূত হওয়া ‘বম্বার্ডিয়ার লিয়ারজেট ৪৫’ বিমানে থাকা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ মোট ৬ জনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় দুই দক্ষ পাইলটও প্রাণ হারিয়েছেন।
নিহত দুই পাইলট হলেন ক্যাপ্টেন সুমিত কপূর এবং ফার্স্ট অফিসার শম্ভবী পাঠক। শম্ভবীর ঝুলিতে ১৫০০ ঘণ্টা উড়ানের অভিজ্ঞতা ছিল এবং তিনি বহু ভিভিআইপি-দের বিমান চালিয়েছেন। অন্যদিকে, ক্যাপ্টেন সুমিতও বিজনেস জেট চালনায় অত্যন্ত পারদর্শী ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

