লেটেস্ট নিউজ

অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনা: ভাইরাল সিসিটিভি ফুটেজ – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের বারামতীতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ মোট পাঁচজন। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পুণের রাবামতী এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাঝ আকাশে কাত হয়ে পড়ার পর মাটিতে আছড়ে পড়তেই বিমানটিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিমানে পাইলট ও ব্যক্তিগত রক্ষীসহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এই মর্মান্তিক ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতোমধ্যে ডিজিসিএ (DGCA) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষ কমিটি গঠন করেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, বিকট শব্দের বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ, যা পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *