অজিত পাওয়ারের মৃত্যু কি পরিকল্পিত চক্রান্ত? বিস্ফোরক তথ্যে তোলপাড় দেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
February 25, 202610:58 am
মহারাষ্ট্রের বারামতী বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ার-সহ পাঁচজনের মৃত্যুতে ঘনীভূত হচ্ছে রহস্য। ডিজিসিএ-র (DGCA) সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে ‘ভিএসআর ভেঞ্চার্স’-এর চরম গাফিলতির প্রমাণ। তদন্তকারীদের মতে, বিমানটির উড্ডয়ন যোগ্যতা ও নিরাপত্তা বিধিতে ছিল মারাত্মক ত্রুটি, যার জেরে সংস্থাটির বাকি চারটি বিমানও আপাতত নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে এই ঘটনাকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ অজিত পাওয়ারের ভাইপো রোহিত পাওয়ার। তিনি সরাসরি রাজনৈতিক ও বাণিজ্যিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। পাইলটের পুরনো রেকর্ড এবং বিমানে অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্কের উপস্থিতি এই রহস্যকে আরও উসকে দিয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ হলে এই মৃত্যুর নেপথ্যে আসল সত্য সামনে আসতে পারে।

