লেটেস্ট নিউজ

অজিতের মৃত্যুতে বড় তথ্য: ব্ল্যাক বক্স সুরক্ষিত – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যুর পর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের চিঠির জবাব দিয়েছে কেন্দ্র। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানের ব্ল্যাক বক্সটি সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে দুর্ঘটনাস্থল থেকে প্রাপ্ত সমস্ত প্রযুক্তিগত নথিপত্র এবং পরিচালনা সংক্রান্ত তথ্যাদি গভীরভাবে পরীক্ষা করে দেখছেন বিশেষজ্ঞরা।

তদন্তকারী সূত্রে জানা গেছে, দুর্ঘটনার ঠিক আগে বিমানটি এটিসি-র সঙ্গে যোগাযোগ হারায়। অবতরণের প্রথম চেষ্টায় রানওয়ে দেখতে না পেয়ে দ্বিতীয়বার চেষ্টা করার সময়ই দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকৃত ব্ল্যাক বক্সের ডেটা এবং ককপিটের কথোপকথন বিশ্লেষণের মাধ্যমেই এই ভয়াবহ বিমান বিপর্যয়ের প্রকৃত কারণ উদঘাটিত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *