লেটেস্ট নিউজ

অটল পেনশন যোজনার মেয়াদ বাড়ল: ২০৩১ পর্যন্ত পাবেন বিশেষ সুবিধা – এবেলা

এবেলা ডেস্কঃ

অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের বার্ধক্যের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। অটল পেনশন যোজনার (APY) মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত করা হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ স্বল্প আয়ের মানুষ ৬০ বছর বয়সের পর আজীবন নিশ্চিত মাসিক পেনশনের সুবিধা ভোগ করতে পারবেন।

১৮ থেকে ৪০ বছর বয়সী যেকোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পে যুক্ত হতে পারবেন। তবে আয়কর প্রদানকারীরা এই সুবিধার আওতাভুক্ত হবেন না। গ্রাহকের মৃত্যুর পর তার জীবনসঙ্গী এবং পরবর্তীকালে মনোনীত ব্যক্তি জমানো টাকা ফেরত পাবেন। নিকটস্থ ব্যাংক বা পোস্ট অফিসের মাধ্যমে এই প্রকল্পে আবেদন করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *