‘অধিকার কেড়ে নিতে দেব না’ রেড রোড থেকে বিজেপি ও কমিশনকে চরম হুঁশিয়ারি মমতার – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: “আপনাদের অধিকার রক্ষা করতে আমি শেষ পর্যন্ত লড়াই করব,” রেড রোডের ইদের মঞ্চ থেকে এভাবেই কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ইদের অনুষ্ঠানে যোগ দেন তিনি। এসআইআর তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়া নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কারও নাম কাটতে দেব না, আমরা লড়াই করতে জানি এবং কাউকে ভয় পাই না।”
এদিন বৃষ্টির আবহে উপস্থিত জনতাকে অভয় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই বৃষ্টি আসলে আশীর্বাদ। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে বলেন, “রাম আর রহিমকে আলাদা করা যাবে না, বাংলার ঐক্য অটুট থাকবে।” রেড রোডের অনুষ্ঠান শেষে তাঁরা লাল মসজিদেও যান।

