লেটেস্ট নিউজ

অধিনায়কদের প্রবল আপত্তিতেও অনড় বিসিসিআই, ২০২৭ পর্যন্ত আইপিএলে থাকছে বিতর্কিত ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ

মুম্বইয়ে আইপিএল শুরুর আগেই উত্তপ্ত ‘ক্যাপ্টেন্স মিট’। রোহিত শর্মা থেকে অক্ষর প্যাটেল, অধিকাংশ অধিনায়কই ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের তীব্র বিরোধিতা করেছেন। তাঁদের আশঙ্কা, এই নিয়মে অলরাউন্ডারদের গুরুত্ব কমছে। তবে বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত এই নিয়মে কোনও বদল হবে না। এছাড়া ম্যাচের দিন অনুশীলন এবং শিশিরের সমস্যা এড়াতে বল পরিবর্তনের মতো একাধিক বিষয়েও কড়া নির্দেশিকা জারি করেছে বোর্ড। আপাতত ক্রিকেটারদের অসন্তোষকে গুরুত্ব না দিয়েই পুরনো ছকে আইপিএল চালাতে মরিয়া বিসিসিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *