অধ্যাপকদের ভোট ডিউটির টানাপোড়েন, ডিভিশন বেঞ্চে নির্বাচন কমিশন!

অধ্যাপকদের ভোট ডিউটির টানাপোড়েন, ডিভিশন বেঞ্চে নির্বাচন কমিশন!

পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভোট প্রক্রিয়ায় নিযুক্ত করার বিষয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছে নির্বাচন কমিশন। এর আগে সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে, যথাযথ কারণ ছাড়া অধ্যাপকদের নির্বাচনের ডিউটিতে পাঠানো যাবে না। কমিশনের দাবি, শিক্ষকদের কোন পদে নিয়োগ করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি, ফলে পদমর্যাদার অবমাননা নিয়ে শিক্ষকদের করা দাবি ভিত্তিহীন। দ্রুত আইনি নিষ্পত্তির লক্ষ্যে সোমবারই ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির আবেদন জানানোর প্রস্তুতি নিয়েছে কমিশন।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ওয়েবকুটা) কমিশনের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছে। শিক্ষকদের অভিযোগ, কমিশনের আচরণ বিভ্রান্তিকর ও স্ববিরোধী। নিজেদের যোগ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কাজে ডাকা এবং কারণ দর্শানোর পরেও শোকজ নোটিস পাঠানোর ঘটনা নিয়ে ক্ষুব্ধ শিক্ষক মহল। এই আইনি লড়াই ও টানাপড়েনের জেরে আসন্ন নির্বাচন পরিচালনায় শিক্ষক ও কর্মীদের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের প্রশাসনিক জটিলতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *