লেটেস্ট নিউজ

অনিল আম্বানিকে ‘লম্বা সুইডিশ ব্লন্ড’ মহিলার প্রস্তাব, এপস্টিন ফাইলে নতুন কেচ্ছা ফাঁস – এবেলা

এবেলা ডেস্কঃ

যৌন অপরাধে অভিযুক্ত জেফ্রি এপস্টিনের সঙ্গে এ বার শিল্পপতি অনিল আম্বানির নাম জড়াল। আমেরিকার বিচার বিভাগের প্রকাশিত নতুন এপস্টিন ফাইলে উঠে এসেছে দু’জনের মধ্যে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত যোগাযোগের তথ্য। নথি অনুযায়ী, বিশ্ব পরিস্থিতি, ব্যবসা ও ব্যক্তিগত বিষয় নিয়ে তাঁদের মধ্যে মেসেজ আদান-প্রদান হয়েছিল, এমনকি সাক্ষাতের পরিকল্পনাও ছিল।

ফাইলে প্রকাশিত একটি সংক্ষিপ্ত চ্যাটে ২০১৭ সালের ৯ মার্চের কথোপকথন সামনে এসেছে। সেখানে এপস্টিনের তরফে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ মহিলা’-র প্রস্তাবের উল্লেখ রয়েছে, যার জবাবে অনিল আম্বানি সম্মতির ইঙ্গিত দেন বলে নথিতে দাবি। একই বছরে প্যারিসে দেখা করার কথা থাকলেও তা শেষ পর্যন্ত হয়নি; তবে নথি বলছে, ম্যানহাটনের আপার ইস্ট সাইডে এপস্টিনের বাড়িতে তাঁদের একটি বৈঠক হয়েছিল।

২০০৮ সালে নাবালিকাদের উপর যৌন নির্যাতন ও পাচারের অভিযোগে এপস্টিনের বিরুদ্ধে মামলা হয়। ২০১৯ সালে গ্রেপ্তারের পর জেলেই তাঁর মৃত্যু হয়। এপস্টিন ফাইলে ডোনাল্ড ট্রাম্প, নোয়াম চমস্কি, বিল গেটসসহ একাধিক প্রভাবশালী নাম উঠে আসায় আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে অনিল আম্বানির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *