অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: কোণঠাসা কিউয়িরা, বৃষ্টির বাধায় ভারতের দাপট – এবেলা
এবেলা ডেস্কঃ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চালকের আসনে টিম ইন্ডিয়া। টসে জিতে ফিল্ডিং করতে নেমে শুরুতেই কিউয়ি টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছেন ভারতীয় বোলাররা। মাত্র ১৭ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে নিউজিল্যান্ড। আরএস অম্বরীশ একাই তুলে নিয়েছেন জোড়া উইকেট, অন্যটি শিকার করেছেন হেনিল প্যাটেল।
তবে বেরসিক বৃষ্টিতে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর ওভার কমিয়ে ম্যাচটি ৩৭ ওভারের করা হয়েছে। এখন দুই বোলার সর্বোচ্চ ৮ ওভার করে বল করার সুযোগ পাবেন। ভারতের হয়ে ফর্মে থাকা বৈভব সূর্যবংশী এবং অধিনায়ক আয়ুশ মহাত্রের ব্যাটের দিকে তাকিয়ে আছে সমর্থকরা। ২৫ মিনিটের বিরতি শেষে দ্রুত রান তোলাই এখন লক্ষ্য।

