লেটেস্ট নিউজ

অন্ধকারে বাগানে চলছিল কোটি টাকার মাদক তৈরির কাজ, ৫ পাণ্ডা গ্রেফতার – এবেলা

এবেলা ডেস্কঃ

কালিয়াচকের মহেশপুর নয়াগ্রামে একটি আম ও লিচু বাগানে রাতের অন্ধকারে হানা দিয়ে ৫ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে চালানো এই অভিযানে উদ্ধার হয়েছে ২ কেজি ৪০০ গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য ২ কোটি টাকারও বেশি।

পুলিশ জানিয়েছে, ভিন রাজ্য থেকে কাঁচামাল আনিয়ে এখানে ব্রাউন সুগার তৈরি করা হচ্ছিল। তল্লাশিতে একটি কন্টেনারসহ বিপুল মাদক বাজেয়াপ্ত হয়েছে। পালিয়ে যাওয়া বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের রবিবার মালদা আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *