অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, জীবন্ত দগ্ধ হয়ে মৃত ১০ যাত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
অন্ধ্রপ্রদেশের মার্কাপুরমে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১০ জন। রায়াভারমের খনি এলাকায় একটি বেসরকারি বাসের সঙ্গে টিপার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে বাসটি। দাহ্য বাসের ভেতর থেকে বেরোনোর সুযোগ পাননি অনেক যাত্রীই।
তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোর যাওয়ার পথে হরিকৃষ্ণা ট্রাভেলসের বাসটি এই দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষের তীব্রতায় বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অন্তত ২০ জন যাত্রী গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

