লেটেস্ট নিউজ

অন্ধ্রে বিষাক্ত ভেজাল দুধ পানে মৃত ১৩, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও ১১ – এবেলা

এবেলা ডেস্কঃ

অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় বিষাক্ত ভেজাল দুধ পানে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। জেলার লালাচেরুভুর এবং স্বরূপনগর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। গত ২২ ফেব্রুয়ারি থেকে স্থানীয় বাসিন্দারা বমি ও পেটে ব্যথার মতো উপসর্গ নিয়ে অসুস্থ হতে শুরু করেন। বর্তমানে আরও ১১ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে রাজ্য স্বাস্থ্য দপ্তর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। আক্রান্ত গ্রামগুলোতে জরুরি ভিত্তিতে চিকিৎসক দল পাঠানো হয়েছে এবং খোলা হয়েছে আপাৎকালীন স্বাস্থ্য শিবির। অসুস্থদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ঘটনার ভয়াবহতায় স্থানীয় জনমনে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দুধে ঠিক কী ধরনের বিষাক্ত উপাদান মেশানো হয়েছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্য়েই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভেজাল দুধের উৎস শনাক্ত করতে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *