অন্নপূর্ণা যোজনা: সেপ্টেম্বরের কিস্তি কবে অ্যাকাউন্টে? নতুন আবেদনকারীদের জন্য রইল গুরুত্বপূর্ণ তথ্য – এবেলা

অন্নপূর্ণা যোজনা: সেপ্টেম্বরের কিস্তি কবে অ্যাকাউন্টে? নতুন আবেদনকারীদের জন্য রইল গুরুত্বপূর্ণ তথ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

সেপ্টেম্বরের শুরুতেই অন্নপূর্ণা যোজনার প্রতি মাসের ৩,০০০ টাকার কিস্তি নিয়ে উপভোক্তাদের মধ্যে উৎসুক্য দেখা দিয়েছে। সেপ্টেম্বরের টাকা ঠিক কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে, তা নিয়ে মিলেছে সরকারি তথ্য।

সেপ্টেম্বরের টাকা ঢোকার সময়সীমা

যাঁদের আবেদন ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে, তাঁদের অ্যাকাউন্টে ১০ থেকে ১৫ সেপ্টেম্বরের (দ্বিতীয় সপ্তাহ) মধ্যে টাকা পৌঁছে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, অগস্টের কিস্তির টাকা ইতিমধ্যেই ১ কোটি ৪৫ লক্ষেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে ধাপে ধাপে পাঠানো হয়েছে।

১০ জুলাইয়ের পর যাঁরা আবেদন করেছেন, তাঁদের টাকা কবে?

যাঁরা ১০ জুলাইয়ের পর নতুন করে আবেদন করেছেন, তাঁদের আবেদনপত্রগুলি বর্তমানে অনুসন্ধান ও যাচাইয়ের (Verification) পর্যায়ে রয়েছে। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোধরা বসু জানিয়েছেন, যাচাই প্রক্রিয়া শেষ করে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে নতুন অনুমোদিত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর লক্ষ্য রাখা হয়েছে। তাই অগস্টে টাকা না পেলেও আবেদন বাতিল হয়েছে ভেবে বিভ্রান্ত হওয়ার কারণ নেই।

বাড়িতে বসে আবেদনের স্ট্যাটাস দেখার উপায়

আপনার আবেদনের বর্তমান অবস্থা জানতে এই সহজ ধাপগুলি অনুসরণ করুন: ১. socialregistry.wb.gov.in পোর্টালটি খুলুন।

২. Citizen/Family Login অপশন বেছে নিয়ে লগইন করুন।

৩. আপনার ফর্মটি অনুসন্ধান, যাচাই নাকি অনুমোদনের পর্যায়ে রয়েছে, তা স্ক্রিনেই দেখতে পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *