অন্নপূর্ণা যোজনার টাকা মেলেনি? বাতিল আবেদনকারীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী! – এবেলা

অন্নপূর্ণা যোজনার টাকা মেলেনি? বাতিল আবেদনকারীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী! – এবেলা

এবেলা ডেস্কঃ

অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে চলা জল্পনার মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বস্ত করে জানালেন, কোনো যোগ্য উপভোক্তাই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। রবিবার মেচেদায় তিনি স্পষ্ট করেছেন, প্রযুক্তিগত ত্রুটির কারণে কিছু অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হচ্ছে এবং প্রশাসন দ্রুত তা সমাধানের কাজ করছে। প্রকৃত প্রাপকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে তিনি জানান, সরকারি অনুদান যাতে সঠিক মানুষের কাছে পৌঁছায়, সরকার সেই বিষয়ে কড়া নজর রাখছে।

এদিকে, বাতিল ও ‘আন্ডার রিভিউ’ আবেদনকারীদের জন্য সুখবর নিয়ে আসছে রাজ্য সরকার। শীঘ্রই অন্নপূর্ণা যোজনার পোর্টালে তথ্য সংশোধনের (Edit) সুবিধা চালু করা হবে। এর ফলে উপভোক্তারা নতুন আবেদন ছাড়াই পুরনো ফর্মে থাকা ভুল সংশোধন করার সুযোগ পাবেন। মূলত আধার ও মোবাইল নম্বর সংক্রান্ত তথ্যের অমিলের কারণেই অনেকের আবেদন বাতিল হয়েছিল। নতুন এই ব্যবস্থার ফলে প্রকৃত যোগ্য প্রার্থীরা পুনরায় যাচাইয়ের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *