অন্নপূর্ণা যোজনার স্বস্তি! মিলছে বকেয়া টাকা? – এবেলা

এবেলা ডেস্কঃ
অন্নপূর্ণা যোজনার অনুদান নিয়ে দুশ্চিন্তায় থাকা যোগ্য মহিলাদের জন্য এল স্বস্তির খবর। আবেদনপত্র যাচাইয়ের কাজ শেষে রাজ্যের বিভিন্ন প্রান্তে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা জমা হওয়া শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আগেই স্পষ্ট জানানো হয়েছিল, বিশাল সংখ্যক আবেদন জমা পড়ার কারণে যাচাই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে, তবে কোনো যোগ্য আবেদনকারীকে বঞ্চিত করা হবে না। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই এবার একের পর এক অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছে।
গত কয়েক দিন ধরে বিভিন্ন জায়গায় আন্ডার প্রসেস স্ট্যাটাস বা টাকা না পাওয়ার অভিযোগে ক্ষোভ দানা বাঁধলেও, বর্তমানে বহু মহিলার আবেদনের স্থিতি বদলে অ্যাপ্রুভ হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় ইতিমধ্যে কোটি কোটি আবেদনপত্র সফলভাবে যাচাই করা হয়েছে এবং যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে নির্ধারিত অনুদান পাঠানো হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই যাচাই ও পেমেন্ট প্রক্রিয়া চলমান থাকবে। তাই অপ্রচার বা গুজবে কান না দিয়ে ধৈর্য ধরে রাখার জন্য সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
