লেটেস্ট নিউজ

অপারেশন সিঁদুর: দেশজুড়ে ছড়িয়ে থাকা পাক চরচক্রের পর্দাফাঁস, আম্বালা-দিল্লি সহ একাধিক সামরিক ঘাঁটি ছিল নিশানায় – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে গড়ে ওঠা একটি বিশাল গুপ্তচরবৃত্তি চক্রের পর্দাফাঁস করল ‘অপারেশন সিঁদুর’। পাক-ভিত্তিক হ্যান্ডলারের নির্দেশে পরিচালিত এই চক্রটি সোলার-চালিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেশের সংবেদনশীল এলাকায় রিয়েল-টাইম নজরদারি চালাচ্ছিল। দিল্লি ক্যান্টনমেন্ট এবং সোনিপতের পর আম্বালা সামরিক ঘাঁটিতেও একই ধরনের নজরদারি চালানোর সুপরিকল্পিত ছক ছিল এই নেটওয়ার্কের।

তদন্তে জানা গিয়েছে, বিদ্যুৎ সংযোগের ওপর নির্ভর না করে নিরবচ্ছিন্ন তথ্য সংগ্রহের জন্য তারা সোলার প্রযুক্তি ব্যবহার করত। এই চক্রের মূল লক্ষ্য ছিল সামরিক বাহিনীর গতিবিধি এবং গুরুত্বপূর্ণ স্থাপনার ফুটেজ সরাসরি সীমান্তের ওপারে পাঠানো। ফেব্রুয়ারি মাসে দিল্লি ক্যান্ট রেলস্টেশনের বাইরে পরীক্ষামূলকভাবে প্রথম ক্যামেরা বসানো হয়েছিল, যা ছিল তাদের এই বৃহত্তর ষড়যন্ত্রের প্রাথমিক ধাপ।

এই নাশকতামূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারীসহ ছয়জন মূল অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। সাম্ভলের বাসিন্দা ‘মেহক’ সরাসরি পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং সুহেল অর্থ বণ্টনের দায়িত্বে ছিলেন। ইতিমধ্যেই দেশের প্রায় ৫০টি সন্দেহভাজন জায়গা চিহ্নিত করা হয়েছে এবং ২৯ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। জাতীয় নিরাপত্তা রক্ষায় এই চক্রটি ভেঙে দেওয়া গোয়েন্দাদের বড় সাফল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *