অবশেষে পুলিশের জালে অভিষেকের ডানহাত, কোন মেগাদুর্নীতির ভূত তাড়া করছে সুমিত রায়কে? – এবেলা

অবশেষে পুলিশের জালে অভিষেকের ডানহাত, কোন মেগাদুর্নীতির ভূত তাড়া করছে সুমিত রায়কে? – এবেলা

এবেলা ডেস্কঃ

শালবনি জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ পাওয়ার পর অবশেষে সিআইডি দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। বেশ কিছুদিন ধরে বেপাত্তা থাকার পর শনিবার সকালে তিনি ভবানী ভবনে উপস্থিত হন। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জালিয়াতির মাধ্যমে সরকারি জমি বেআইনি দখল ও কম দামে বিক্রির মূল অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ভুয়ো দলিল তৈরি করে এই জালিয়াতি চালানো হয়েছে বলে তদন্তকারীদের দাবি।

শালবনি ছাড়াও ডেবরা এলাকার একটি চাকরি দুর্নীতি মামলায় সিআইডির নজরে রয়েছেন তিনি। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় একটি রিসোর্টের বকেয়া টাকা পরিশোধ না করার অভিযোগেও তাঁর নামে মামলা রুজু হয়েছে। প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং জাল নথিপত্র ব্যবহারের বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। শীর্ষ আদালত সুমিতকে নির্দিষ্ট সময়ের মধ্যে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিলেও আইনি জটিলতা কাটেনি। বিরোধী শিবির থেকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়াও তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *