অবশেষে মোদির মন্ত্রিসভায় আসছে বড় রদবদল! – এবেলা

অবশেষে মোদির মন্ত্রিসভায় আসছে বড় রদবদল! – এবেলা

এবেলা ডেস্কঃ

কেন্দ্রীয় মন্ত্রিসভায় ফের রদবদলের জোরালো জল্পনা শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এই পরিবর্তন হতে পারে বলে বিভিন্ন সূত্রে প্রকাশ। বর্তমানে অমিত শাহ, অশ্বিনী বৈষ্ণব ও নির্মলা সীতারামনের মতো একাধিক হেভিওয়েট মন্ত্রীর হাতে একাধিক দফতরের দায়িত্ব রয়েছে। আসন্ন এই পরিবর্তনে মূলত ‘এক মন্ত্রী, এক মন্ত্রক’ নীতি কার্যকর করার কথা ভাবা হচ্ছে। এর ফলে অতিরিক্ত দায়িত্বে থাকা মন্ত্রীদের কাঁধ থেকে চাপ কমানো এবং সেই দফতরগুলো অন্যদের মধ্যে বণ্টন করাই মূল লক্ষ্য হতে পারে।

২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি বাড়ানোই এই সম্ভাব্য রদবদলের প্রধান উদ্দেশ্য। একই সঙ্গে সরকার ও সংগঠনের দায়িত্ব আলাদা রাখার ওপরও বিশেষ জোর দেওয়া হতে পারে। জানা গেছে, মন্ত্রিসভায় নতুন মুখ আনার পাশাপাশি মহিলা প্রতিনিধিত্ব প্রায় ৩৩ শতাংশে উন্নীত করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। সব মিলিয়ে এই রদবদল কেবল দফতর বদল নয়, বরং রাজনৈতিক ও প্রশাসনিক ভারসাম্য বজায় রাখার এক সুদূরপ্রসারী পদক্ষেপ হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *