অবশেষে সব জল্পনার অবসান বনগাঁয় বুক স্টল করা নিয়ে আদালতের বড় রায় – এবেলা

অবশেষে সব জল্পনার অবসান বনগাঁয় বুক স্টল করা নিয়ে আদালতের বড় রায় – এবেলা

এবেলা ডেস্কঃ

অবশেষে আইনি জটিলতা কাটিয়ে বনগাঁয় সিপিএমের বুক স্টল তৈরির অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে এই বুক স্টল তৈরির ক্ষেত্রে একাধিক কঠোর শর্ত বেঁধে দিয়েছে আদালত। পার্টি অফিসের ১০০ মিটারের মধ্যেই ওই স্টল তৈরি করতে হবে। বুক স্টল তৈরির সময় এবং পরবর্তীতেও যাতে এলাকায় কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করার কথা বলা হয়েছে। গোটা বিষয়ে আগামী ২৩ নভেম্বর জেলা পুলিশ সুপারকে হাই কোর্টে নির্দিষ্ট রিপোর্ট জমা দিতে হবে।

শুনানিকালে রাজ্যের পক্ষ থেকে মহাসড়কের ওপর নির্মাণ এবং অনুমতি সংক্রান্ত বিভিন্ন সওয়াল তোলা হলেও আদালত তা খারিজ করে দেয়। বিচারপতির পর্যবেক্ষণ অনুযায়ী, আইন সকলের জন্য সমান হওয়া উচিত এবং কাউকে সুবিধা পাইয়ে দেওয়া আর কাউকে বঞ্চিত করার মতো বৈষম্যমূলক নীতি মেনে নেওয়া যায় না। সব পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব শোনার পর আদালত নিরপেক্ষ অবস্থান বজায় রেখে সিপিএমকে বুক স্টল করার অনুমতি প্রদান করে। এই রায়কে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *