লেটেস্ট নিউজ

অভিনেত্রী মিমির বিরুদ্ধে আইনি নোটিস, ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও ক্ষমা চাওয়ার দাবি

বনগাঁর একটি অনুষ্ঠানে দেরিতে পৌঁছনোর অভিযোগে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আইনি নোটিস পাঠালেন অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় আয়োজকদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। এই ঘটনায় মিমির কাছ থেকে পারিশ্রমিকের ২.৬৫ লক্ষ টাকা ফেরত চাওয়ার পাশাপাশি ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

উদ্যোক্তার আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে অভিনেত্রীর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করা হতে পারে। প্রশাসনের অনুমতি অনুযায়ী রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান চালানোর সময়সীমা থাকলেও মিমি রাত ১১টা ৩০ মিনিটে পৌঁছনোর ফলে বিশৃঙ্খলা তৈরি হয় বলে দাবি করা হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে আইনি লড়াই জোরদার হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে তনয় শাস্ত্রীর বিরুদ্ধে হেনস্থার পাল্টা অভিযোগ এনেছেন অভিনেত্রী। ইতিমদধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং তনয় ও তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার প্রেক্ষিতে আদালতেও গোপন জবানবন্দি দিয়েছেন মিমি চক্রবর্তী। একই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি আইনি পদক্ষেপে বর্তমানে বনগাঁর এই বিতর্কিত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *