লেটেস্ট নিউজ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় ইন্ডিয়ান আইডলের মঞ্চে টিকে থাকলেন কাঁথির অঙ্কিতা – এবেলা

এবেলা ডেস্কঃ

ইন্ডিয়ান আইডলের সেরা দশে জায়গা করে নেওয়া কাঁথির অঙ্কিতা প্রধানের দুবাই পাড়ি দেওয়া নিয়ে তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা। নাবালিকা অঙ্কিতার সঙ্গে তাঁর মায়ের বিদেশ যাওয়ার জন্য জরুরি পাসপোর্টের আবেদন আটকে থাকায় প্রতিযোগিতায় টিকে থাকাই দায় হয়ে পড়েছিল।

এই সংকটময় পরিস্থিতিতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর দ্রুত হস্তক্ষেপ করে প্রশাসনিক জটিলতা দূর করে। শনিবার অঙ্কিতার মায়ের পাসপোর্ট হাতে আসায় কাটে সব বাধা। এখন দুশ্চিন্তা সরিয়ে আন্তর্জাতিক মঞ্চে গান শোনানোর প্রস্তুতিতে মগ্ন এই বঙ্গতনয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *