অভিষেকে ব্যর্থ বৈভব সূর্যবংশী, লাল বলে নেতৃত্বের শুরুতেই হোঁচট তরুণ তুর্কির – এবেলা

এবেলা ডেস্কঃ
IPL ও বয়সভিত্তিক দলের গণ্ডি পেরিয়ে ভারতের সিনিয়র ক্রিকেটে নজর কাড়া ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশীকে এ বার দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের সহ-অধিনায়ক করা হয়েছিল। তবে লাল বলের এই টুর্নামেন্টে তার অভিষেকটা সুখকর হলো না। বেঙ্গালুরুতে নর্থ-ইস্ট জোনের বিরুদ্ধে ওপেন করতে নেমে মাত্র ৮ রানেই প্যাভিলিয়নে ফিরল সে।
টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন নর্থ-ইস্ট জোনের অধিনায়ক রংসেন জোনাথন। দ্বিতীয় ওভারে বিশ্বজিৎ কনথৌজামের প্রথম দুই বলে চমৎকার কভার ড্রাইভ মেরে পর পর দু’টি বাউন্ডারি আদায় করে নেয় বৈভব। কিন্তু ওভারের শেষ বলে একই শট আবার খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে গালিতে ক্যাচ তুলে দেয় সে। ফলে সহ-অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই ব্যর্থ হলো এই তরুণ ব্যাটার।
প্রথম শ্রেণির ক্রিকেটে বৈভবের ব্যাটিং গড় বর্তমানে ১৭.২৫। টেস্ট দলে জায়গা করার জন্য দলীপ ট্রফি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মঞ্চ। তাই এই ব্যর্থতা পেছনে ফেলে দ্রুত ফর্মে ফেরাই লক্ষ্য থাকবে ১৫ বছর বয়সি বৈভবের।
