অভিষেকেই বাজিমাত সৌরভের, ফাইনালে প্রিটোরিয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
অধিনায়ক ও প্রশাসক হিসেবে সাফল্যের পর এবার কোচিংয়েও সৌরভ গঙ্গোপাধ্যায়ের জয়জয়কার। প্রথমবার কোচ হিসেবে দায়িত্ব নিয়েই দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগের ফাইনালে তুললেন প্রিটোরিয়া ক্যাপিটালসকে। প্লে-অফে শক্তিশালী সানরাইজার্স ইস্টার্ন কেপকে ৭ উইকেটে হারিয়ে শিরোপার দোরগোড়ায় পৌঁছে গেল তারা।
টুর্নামেন্টের শুরুতে দল ছন্দে না থাকলেও সৌরভের জাদুকরী মগজাস্ত্রে ঘুরে দাঁড়ায় প্রিটোরিয়া। সানরাইজার্সের ১৭০ রান তাড়া করতে নেমে ব্রেভিস ও পার্সনসের অনবদ্য ব্যাটিংয়ে ৯ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয়। খাদের কিনারা থেকে লিগ শীর্ষে উঠে এখন ট্রফি জয়ের অপেক্ষায় মহারাজের দল।

