অভিষেকের তোলা ছবি…
April 27, 2026

কপ্টার থেকে ছবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বর্ধমানে নির্বাচনী সভায় পৌঁছনোর আগে জমায়েতে খুশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তোলা এই ছবি প্রকাশ করেই জনসমর্থনের দাবি করছেন দলীয় নেতৃত্ব। পূর্বস্থলী উত্তর ও কাটোয়া কেন্দ্রের দুই দলীয় প্রার্থী বসুন্ধরা গোস্বামী ও রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সমর্থনে শেষ লগ্নের প্রচার সেরেছেন অভিষেক।
