লেটেস্ট নিউজ

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও অসহযোগিতা: মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে উত্তপ্ত ফ্রান্স – এবেলা

এবেলা ডেস্কঃ

ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতি ও সহিংসতা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনারের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি লিওঁতে এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে মার্কিন দূতাবাস ফ্রান্সে ‘বামপন্থী চরমপন্থা’ বৃদ্ধির দাবি জানালে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। বিষয়টিকে ফ্রান্সের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে গণ্য করে কঠোর অবস্থান নিয়েছে প্যারিস।

পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো এই ঘটনার প্রতিবাদে রাষ্ট্রদূতকে তলব করলে তিনি নিজে না এসে প্রতিনিধি পাঠান। এতে ক্ষুব্ধ হয়ে ব্যারো সরকারি মন্ত্রীদের সাথে রাষ্ট্রদূতের সরাসরি সাক্ষাতের অনুমতি স্থগিত করেন। তিনি স্পষ্ট জানান যে, কোনো বিদেশি শক্তির জাতীয় বিষয়ে হস্তক্ষেপ ফ্রান্স সহ্য করবে না।

অবশেষে মঙ্গলবার দুই পক্ষের মধ্যে ফোনালাপের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রাষ্ট্রদূত কুশনার ভবিষ্যতে ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার এবং কূটনৈতিক শিষ্টাচার মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। উভয় পক্ষই আগামীতে মুখোমুখি বৈঠক এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বজায় রাখার বিষয়ে একমত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *