অরিজিতের বড় ঘোষণা: প্লে-ব্যাক ছাড়ছেন কেন? – এবেলা
এবেলা ডেস্কঃ
সঙ্গীত জগতকে চমকে দিয়ে প্লে-ব্যাক থেকে অবসরের ঘোষণা দিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। ‘মাতৃভূমি’ গানটি মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, এখন থেকে আর চলচ্চিত্রের জন্য গান গাইবেন না। বরং ধ্রুপদী সঙ্গীত এবং লাইভ কনসার্টে তিনি আরও বেশি মনোনিবেশ করতে চান।
অরিজিৎ স্পষ্ট করেছেন, গতানুগতিক ধারার গানে তাঁর সৃজনশীল অস্থিরতা তৈরি হচ্ছিল। দ্রুত বিরক্ত হয়ে পড়া এবং নতুন প্রতিভাদের জায়গা করে দেওয়ার লক্ষ্যেই এই সাহসী সিদ্ধান্ত। প্রিয় শিল্পীর এমন ঘোষণায় সহকর্মী ও ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

