লেটেস্ট নিউজ

অরিজিৎ সিংয়ের প্লে-ব্যাক ছাড়ার নেপথ্যে আসল কারণ জানালেন আমাল মালিক – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের আকস্মিক প্লে-ব্যাক ছাড়ার ঘোষণায় সঙ্গীত জগতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সঙ্গীত পরিচালক আমাল মালিক জানান, অরিজিৎ এই সিদ্ধান্ত হুট করে নেননি; বরং গত কয়েক বছর ধরেই তিনি প্লে-ব্যাক থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। তবে ভক্তদের আশ্বস্ত করে আমাল জানিয়েছেন, গত চার বছরে রেকর্ড করা অরিজিতের অন্তত ১০০টি গান এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে, যা আগামী কয়েক বছর দর্শকদের বিনোদন দেবে।

সৃজনশীলতার তাগিদ থেকেই অরিজিৎ সিনেমার ধরাবাঁধা ছক ভেঙে নিজেকে আরও বড় ক্যানভাসে মেলে ধরতে চাইছেন বলে আমাল মনে করেন। শাস্ত্রীয় সঙ্গীত এবং বিশ্ববরেণ্য শিল্পীদের সাথে কাজ করার লক্ষ্যেই তিনি এই পথ বেছে নিয়েছেন। আমালের মতে, অরিজিৎ আসলে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চাইছেন যেখানে সিনেমার গণ্ডি পেরিয়ে গানের একটি নিজস্ব জগত তৈরি হবে।

একই সাক্ষাৎকারে আমাল তাঁর ভাই আরমান মালিকের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি জানান, অরিজিৎ যখন জনপ্রিয়তার তুঙ্গে, তখন আরমানও ‘কৌন তুঝে’ বা ‘জব তক’-এর মতো গান দিয়ে তাঁর সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েছেন। বয়সে প্রায় এক দশকের ছোট হওয়া সত্ত্বেও আরমানের এই লড়াইকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন আমাল। তাঁর মতে, অরিজিতের এই প্রস্থান আসলে এক নতুন অধ্যায়ের শুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *