লেটেস্ট নিউজ

অলচিকি নিয়ে মমতার ‘ভুল’ ধরিয়ে দিয়ে মঞ্চেই চরম ধমক খেলেন তৃণমূল নেতা – এবেলা

এবেলা ডেস্কঃ

পুরুলিয়ার নির্বাচনী জনসভায় অলচিকিকে ‘ভাষা’ বলে বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বক্তব্য রাখার সময় স্থানীয় তৃণমূল নেতা হংসেশ্বর মাহাতো সেই ভুল শুধরে দিতে গেলে মেজাজ হারান নেত্রী। অলচিকি আসলে সাঁওতালি ভাষার ‘লিপি’, এই তথ্য মনে করিয়ে দিতে গিয়েই মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েন ওই নেতা। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই আসরে নেমেছে বিজেপি। শুভেন্দু অধিকারী থেকে অমিত মালবীয়, সকলেই এই ঘটনাকে আদিবাসী সমাজের অপমান বলে তোপ দেগেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বঙ্গ সফরের বিতর্কিত রেশ কাটতে না কাটতেই এবার অলচিকি ইস্যু জঙ্গলমহলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *