লেটেস্ট নিউজ

অশোকচক্র সম্মানে ভূষিত হতে পারেন মহাকাশজয়ী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা – এবেলা

এবেলা ডেস্কঃ

সব ঠিক থাকলে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের বিশেষ লগ্নে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে দেশের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার ‘অশোকচক্র’ প্রদান করতে পারে কেন্দ্র। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পা রাখা প্রথম ভারতীয় হিসেবে এই অনন্য কৃতিত্বের দাবিদার তিনি। গত বছরের ২৫ জুন স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশযানে চেপে মহাকাশ অভিযানে ইতিহাস গড়েছিলেন এই সাহসী অফিসার।

শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে টানা ১৮ দিন অবস্থান করার পর সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন। সেখানে অবস্থানকালে তিনি ও তাঁর সঙ্গীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে প্রায় ৬০টিরও বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষানিরীক্ষা চালিয়েছিলেন। দেশের প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণায় তাঁর এই অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতেই ভারত সরকার তাঁকে এই বিশেষ সম্মানে ভূষিত করার প্রস্তুতি নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *