লেটেস্ট নিউজ

অসুখ সারানোর টোপ দিয়ে মালদায় আদিবাসীদের গণ ধর্মান্তকরণের অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদায় আদিবাসী ও হিন্দু সংগঠনের যৌথ মিছিলে বুধবার রণক্ষেত্রের চেহারা নেয় শহর। অভিযোগ উঠেছে যে গত এক বছরে হবিবপুর ও গাজোলসহ বিভিন্ন ব্লকে প্রায় ২০ হাজার আদিবাসীকে ভুল বুঝিয়ে ধর্মান্তরিত করা হয়েছে। বহিরাগত শক্তির প্রলোভনে এই প্রক্রিয়া চলছে বলে দাবি আন্দোলনকারীদের।

মিছিলের মূল দাবি ছিল ধর্মান্তরিত ব্যক্তিদের আদিবাসী শংসাপত্র বাতিল করা। বিক্ষোভকারীদের মতে ধর্মীয় পরিচয় বদলালেও অনেকে সরকারি প্রকল্পের অবৈধ সুবিধা নিচ্ছেন। জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে এই শংসাপত্রের অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *