লেটেস্ট নিউজ

আইআইটি খড়্গপুরের যুগান্তকারী আবিষ্কার: মাত্র ১০০ টাকায় আধ ঘণ্টায় মিলবে টিবি রিপোর্ট

যক্ষ্মা নির্মূলে বড়সড় সাফল্যের দিশা দেখালেন আইআইটি খড়্গপুরের বিজ্ঞানীরা। অধ্যাপক ডঃ সুমন চক্রবর্তী ও ডঃ অরিন্দম মণ্ডলের নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি বিশেষ মোবাইল কিট উদ্ভাবন করা হয়েছে। এর মাধ্যমে সন্দেহভাজন রোগীর লালারস পরীক্ষা করে মাত্র ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যে নির্ভুল ফলাফল জানা সম্ভব হবে।

বর্তমানে প্রচলিত পদ্ধতিতে টিবি পরীক্ষার রিপোর্ট আসতে দীর্ঘ সময় লাগে এবং তা বেশ খরচসাপেক্ষ। আইআইটির এই নতুন প্রযুক্তিতে পরীক্ষার খরচ পড়বে মাত্র ১০০ টাকা। চেন্নাইয়ের আইসিএমআর অনুমোদিত গবেষণাগারে এই কিটটি ইতিমধ্যে ১০০ শতাংশ সাফল্য দেখিয়েছে। বর্তমানে বিভিন্ন সরকারি হাসপাতালে এর চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।

গবেষকদের লক্ষ্য, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি হাসপাতালগুলোতে এই সস্তা ডিভাইসটি পৌঁছে দেওয়া। দ্রুত রোগ নির্ণয় করা গেলে আক্রান্তদের অবিলম্বে চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে। এই সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তি ভারতকে যক্ষ্মামুক্ত করার অভিযানে একটি গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *