আইএসএল খেলার আগে বড় সংকট! সময় বাড়াতে ফেডারেশনের কাছে আর্জি ডায়মন্ড হারবারের – এবেলা

আইএসএল খেলার আগে বড় সংকট! সময় বাড়াতে ফেডারেশনের কাছে আর্জি ডায়মন্ড হারবারের – এবেলা

এবেলা ডেস্কঃ

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) অংশ নেওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তার মুখে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি (DHFC)। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে বকেয়া দ্বিতীয় দফার ৫৫ লক্ষ টাকা মেটাতে না পেরে শেষ মুহূর্তে আরও সময় চেয়ে আবেদন জানাল ক্লাব কর্তৃপক্ষ। গত মরশুমে আই-লিগ চ্যাম্পিয়ন হয়ে দেশের শীর্ষ এই লিগে খেলার যোগ্যতা অর্জন করলেও আর্থিক বকেয়া ও হিসাব সংক্রান্ত জটিলতায় প্রক্রিয়াটিতে টানাপড়েন তৈরি হয়েছে।

ফেডারেশনের নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট এন্ট্রি-ফি মেটানোর সময়সীমা পার হলেও অর্থসংকটের জেরে দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে কলকাতা ফুটবল লিগ ও ডুরান্ড কাপে এই দলের অংশ না নেওয়া নিয়েও স্পোর্টস সার্কিটে জোর চর্চা চলছে। বর্তমান পরিস্থিতিতে ডায়মন্ড হারবারের এই সময় বাড়ানোর আর্জি ফেডারেশন মেনে নেয় কি না এবং আইএসএলে তাদের ভাগ্য কী হয়, এখন সেটাই দেখার বিষয়।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *