আইপিএল ২০২৬ আসরে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কি পারবে নিজেদের খেতাব ধরে রাখতে – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ২৮ মার্চ চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। অধিনায়ক রজত পাটিদারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মতো টানা দ্বিতীয়বার শিরোপা জয় করা। তবে চোটের কারণে তারকা বোলার জশ হ্যাজেলউডকে শুরুতে না পাওয়া দলের জন্য বড় ধাক্কা হতে পারে।
হ্যাজেলউডের অনুপস্থিতিতে নুয়ান তুষারা বা জ্যাকব ডাফির ওপর ভরসা করতে পারে ম্যানেজমেন্ট। অন্যদিকে ভারী মূল্যে কেনা ভেঙ্কটেশ আইয়ারকে নিয়েও চলছে জল্পনা। দেবদত্ত পাড়িক্কল দুর্দান্ত ফর্মে থাকায় ভেঙ্কটেশকে হয়তো ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেই সন্তুষ্ট থাকতে হবে। বিরাট কোহলি ও ফিল সল্ট সমৃদ্ধ ব্যাটিং লাইনআপ নিয়েই জয়ের লক্ষ্যে নামবে বেঙ্গালুরু।

