লেটেস্ট নিউজ

আইপিএল ২০২৬: কেকেআরের ভাগ্য বদলে দিতে পারেন যে ৩ তুখোড় ক্রিকেটার – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল ২০২৬-কে সামনে রেখে ঘর গোছাতে ব্যস্ত কলকাতা নাইট রাইডার্স। গত মরশুমের ব্যর্থতা ভুলে চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে নাইট ব্রিগেড। এবার দলের ভাগ্য ফেরাতে ফ্র্যাঞ্চাইজিটি বিশেষ করে তিন ক্রিকেটারের ওপর ভরসা রাখছে।

তালিকায় প্রথমেই আছেন অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, যাকে ২৫.২০ কোটি টাকায় দলে নিয়েছে কেকেআর। আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে তার কাছ থেকে বিধ্বংসী পারফরম্যান্স আশা করছেন সমর্থকরা। এছাড়া মুস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ পাওয়া জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানী নিজের গতি ও বাউন্স দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে প্রস্তুত। টি-২০ বিশ্বকাপে তার সাম্প্রতিক ফর্ম নাইট শিবিরের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।

তৃতীয় গুরুত্বপূর্ণ ক্রিকেটার হলেন উমরান মালিক। হর্ষিত রানা ও আকাশ দীপের ইনজুরিতে কেকেআরের পেস বিভাগ যখন বিপর্যস্ত, তখন উমরানের আগুন গতিই হতে পারে প্রধান অস্ত্র। গত বছর চোটের কারণে খেলতে না পারলেও, এবার নিজের দক্ষতা প্রমাণ করে কেকেআরকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে মুখিয়ে আছেন জম্মু-কাশ্মীরের এই পেস তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *