আইপিএলে বল বদলের ৩ নিয়ম বদলে দিল বিসিসিআই, কী বড় সুবিধা পাবেন অধিনায়করা – এবেলা
এবেলা ডেস্কঃ
খেলা চলাকালীনই পাল্টে যাবে বল! আইপিএলে আম্পায়ারদের নতুন ক্ষমতা দিচ্ছে বিসিসিআই। বৃষ্টির ভ্রুকুটি বা শিশিরের বাধা, এবার আর সমস্যা হবে না বোলারদের। তবে নতুন বল নয়, সমপরিমাণ পুরনো বল ব্যবহারের অদ্ভুত নিয়ম আনল বোর্ড। বিশেষ করে রাতের ম্যাচে যারা পরে ফিল্ডিং করবেন, সেই দলের অধিনায়ক ১০ ওভারের পরেই বল বদলের আবেদন করতে পারবেন। মূলত বল হারিয়ে গেলে, খেলার অযোগ্য হয়ে পড়লে বা ভিজে গেলে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তেই আসবে এই পরিবর্তন। ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্য রাখতেই এই বড় পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
বোর্ডের ৩টি প্রধান শর্ত:
- বল হারিয়ে গেলে বা খুঁজে না পাওয়া গেলে পরিবর্তন করা যাবে।
- আম্পায়ার যদি মনে করেন বলটি খেলার উপযুক্ত নয়।
- রাতের ম্যাচে শিশিরের কারণে বল ভিজে গেলে ১০ ওভারের পর আবেদন করতে পারবেন অধিনায়ক।

