লেটেস্ট নিউজ

আইপিএলে যেতেই কি কপাল পুড়ল মুজারাবানিদের? পিসিবি চেয়ারম্যানের হুঙ্কারে তোলপাড় ক্রিকেটমহল – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক

আইপিএলের মোহে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাঝপথে ছেড়ে ভারতে পাড়ি জমানো এখন কাল হতে চলেছে জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি ও শ্রীলঙ্কার দাসুন শনাকাদের জন্য। কেকেআরে যোগ দিতেই মুজারাবানির ওপর চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি স্পষ্ট জানিয়েছেন, চুক্তি ভঙ্গ করে আইপিএলে নাম লেখানো এই ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নকভির নিশানায় কেবল মুজারাবানি নন, রয়েছেন রাজস্থান রয়্যালসে যোগ দেওয়া দাসুন শনাকা এবং ক্যারিবিয়ান তারকা গুদাকেশ মোতিও। অতীতে দক্ষিণ আফ্রিকার করবিন বশ একই কাজ করায় তাঁকে এক বছরের জন্য পিএসএল থেকে নির্বাসিত করা হয়েছিল। এবারও সেই একই পথে হাঁটছে পাক বোর্ড। নকভির দাবি, পিএসএলের সম্মান রক্ষায় কোনো আপস করা হবে না। হঠাত্ করে টুর্নামেন্ট ছেড়ে চলে যাওয়াকে ‘অপেশাদার’ আখ্যা দিয়ে তাঁদের পাক লিগে আজীবন নিষিদ্ধ করার প্রহর গুনছে ক্রিকেট বোর্ড।

মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে মুজারাবানি কলকাতায় যোগ দিলেও পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেডকে বড় ধাক্কা দিয়েছেন তিনি। আইনি নোটিশের মুখে পড়া এই ক্রিকেটারদের ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *