আইপিএলে হারের পরই মাঠে পন্থের ওপর মেজাজ হারালেন গোয়েঙ্কা লখনউ শিবিরে তুঙ্গে অশান্তি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আঙিনায় ফের একবার নজিরবিহীন বিতর্কের কেন্দ্রবিন্দুতে লখনউ সুপার জায়ান্টস। গত রাতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরাজয়ের পর মাঠের মধ্যেই দলের অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কার উত্তেজিত কথোপকথন নিয়ে শোরগোল শুরু হয়েছে ক্রিকেট মহলে। দিল্লির কাছে পরাজয় মেনে নিতে না পেরে গোয়েঙ্কা যেভাবে প্রকাশ্য মাঠে মেজাজ হারিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন, তাতে রীতিমতো অস্বস্তিতে ফ্র্যাঞ্চাইজিটি।
দিল্লির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়ান্টস মাত্র ১৪১ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে সমীর রিজভি ও ট্রিস্টান স্টাবসের ব্যাটে ভর করে দুই ওভার বাকি থাকতেই ছয় উইকেটে জয় ছিনিয়ে নেয় দিল্লি ক্যাপিটালস। ম্যাচ শেষে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়ার সময় অধিনায়ক ঋষভ পন্থের মুখোমুখি হন সঞ্জীব গোয়েঙ্কা। ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে দেখা যায়, অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে পন্থের সঙ্গে কথা বলছেন তিনি। সেখানে কোচ জাস্টিন ল্যাঙ্গার উপস্থিত থাকলেও পরিস্থিতি যথেষ্ট থমথমে ছিল।
এই ঘটনা গত ২০২৪ সিজনের সেই তিক্ত স্মৃতি ফিরিয়ে এনেছে, যখন সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পর তৎকালীন অধিনায়ক কেএল রাহুলের ওপর এভাবেই প্রকাশ্যে মেজাজ হারিয়েছিলেন গোয়েঙ্কা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই ক্রিকেট অনুরাগীদের মধ্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। দলের ব্যাটিং বিপর্যয় এবং অধিনায়ক পন্থের কৌশল নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকের এই অসন্তোষ লখনউ শিবিরের অভ্যন্তরীণ ফাটলকেই যেন প্রকাশ্যে এনে দিল।
অধিনায়ক ঋষভ পন্থ জানিয়েছেন, ১৪১ রানের পুঁজি নিয়ে টি-টোয়েন্টিতে লড়াই করা আসাম্ভব। ব্যাটিং ব্যর্থতাকে হারের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করলেও মাঠের বাইরের এই বিতর্ক দলের মনোবলে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। নতুন সিজনের শুরুতেই লখনউয়ের অন্দরমহলের এই অস্থিরতা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর রয়েছে ক্রিকেট ভক্তদের।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আঙিনায় ফের একবার নজিরবিহীন বিতর্কের কেন্দ্রবিন্দুতে লখনউ সুপার জায়ান্টস। গত রাতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরাজয়ের পর মাঠের মধ্যেই দলের অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কার উত্তেজিত কথোপকথন নিয়ে শোরগোল শুরু হয়েছে ক্রিকেট মহলে। দিল্লির কাছে পরাজয় মেনে নিতে না পেরে গোয়েঙ্কা যেভাবে প্রকাশ্য মাঠে মেজাজ হারিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন, তাতে রীতিমতো অস্বস্তিতে ফ্র্যাঞ্চাইজিটি।
