লেটেস্ট নিউজ

আইপিএলের মাঝেই বিসিসিআইয়ের ধামাকা ঘোষণা! টানা ৬টি সিরিজের মহাযুদ্ধে নামছে টিম ইন্ডিয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৬ শুরু হওয়ার ঠিক আগেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য বড় চমক নিয়ে এল বিসিসিআই। আগামী ১০ মাসে রেকর্ড ২০টি ওয়ানডে ম্যাচ খেলতে চলেছে ভারত। ঘোষিত সূচি অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে লড়বে রোহিত-বিরাটের দল।

সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি২০ দিয়ে শুরু হবে এই মরসুম। ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ খেলবে টিম ইন্ডিয়া। জানুয়ারি মাসে জিম্বাবুয়ে সফরে যাবে ভারত। তবে সবচেয়ে আকর্ষণীয় লড়াই হতে চলেছে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাই-ভোল্টেজ ৫ ম্যাচের টেস্ট সিরিজ।

বিসিসিআইয়ের এই ঠাসা সূচিতে সবচেয়ে বেশি খুশি বিরাট কোহলি ও রোহিত শর্মার ভক্তরা। যেহেতু এই দুই তারকা এখন মূলত ওয়ানডে ফরম্যাটেই বেশি মনোযোগী, তাই আগামী ১০ মাসে ২০টি ওয়ানডে ম্যাচে তাঁদের ব্যাটিং তাণ্ডব দেখার সুযোগ মিলবে। আইপিএলের পরপরই আফগানিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধেও ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে মেন ইন ব্লু।

ঘরের মাঠের সূচি একনজরে

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

  • ওয়ানডে সিরিজ: ২৭ সেপ্টেম্বর (তিরুবনন্তপুরম), ৩০ সেপ্টেম্বর (গুয়াহাটি), ৩ অক্টোবর (চণ্ডীগড়)।
  • টি২০ সিরিজ: ৬ অক্টোবর (লখনউ), ৯ অক্টোবর (রাঁচি), ১১ অক্টোবর (ইন্দোর), ১৪ অক্টোবর (হায়দ্রাবাদ), ১৭ অক্টোবর (বেঙ্গালুরু)।

ভারত বনাম শ্রীলঙ্কা

  • ওয়ানডে সিরিজ: ১৩ ডিসেম্বর (দিল্লি), ১৬ ডিসেম্বর (বেঙ্গালুরু), ১৯ ডিসেম্বর (আহমেদাবাদ)।
  • টি২০ সিরিজ: ২২ ডিসেম্বর (রাজকোট), ২৪ ডিসেম্বর (কটক), ২৭ ডিসেম্বর (পুনে)।

ভারত বনাম জিম্বাবুয়ে

  • ওয়ানডে সিরিজ: ৩ জানুয়ারি (কলকাতা), ৬ জানুয়ারি (হায়দ্রাবাদ), ৯ জানুয়ারি (মুম্বাই)।

ভারত বনাম অস্ট্রেলিয়া (টেস্ট সিরিজ)

  • প্রথম টেস্ট: ২১ জানুয়ারি (নাগপুর)।
  • দ্বিতীয় টেস্ট: ২৯ জানুয়ারি (চেন্নাই)।
  • তৃতীয় টেস্ট: ১১ ফেব্রুয়ারি (গুয়াহাটি)।
  • চতুর্থ টেস্ট: ১৯ ফেব্রুয়ারি (রাঁচি)।
  • পঞ্চম টেস্ট: ২৭ ফেব্রুয়ারি (আহমেদাবাদ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *