আইপ্যাক তল্লাশিতে ইডিকে গ্রেফতারের হুঁশিয়ারি দিলেন রাজীব কুমার – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযানকে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রের সংঘাত চরম সীমায় পৌঁছেছে। ইডি সূত্রে দাবি করা হয়েছে, তল্লাশিতে বাধা দিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কেন্দ্রীয় আধিকারিকদের গ্রেফতারের হুমকি দিয়েছেন। ইডির অভিযোগ অনুযায়ী, ডিজি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পঞ্চনামায় কোনো তথ্য উল্লেখ না করার জন্য চাপ সৃষ্টি করেন।
এই নজিরবিহীন ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে ইডি, যেখানে রাজীব কুমারকেও পক্ষভুক্ত করা হয়েছে। যদিও রাজ্য সরকার বা পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এজলাসে বিশৃঙ্খলার কারণে মামলার শুনানি পিছিয়ে গেলেও দ্রুত শুনানির আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

