আকাশছোঁয়া খরচ আর যুদ্ধের কোপে নাজেহাল এয়ারলাইনস, ব্যবসার হাল ফেরাতে বড় পদক্ষেপ ডিজিসিএ-র – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং প্রতিবেশী দেশের আকাশপথ ব্যবহারের নিষেধাজ্ঞায় বর্তমানে চরম সংকটে ভারতীয় বিমান সংস্থাগুলো। দীর্ঘ পথ অতিক্রমের ফলে হু হু করে বাড়ছে জ্বালানি খরচ, যার সরাসরি প্রভাব পড়ছে কো ম্পা নির আয়ে। এই কঠিন পরিস্থিতিতে এয়ারলাইনসগুলোর পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। সংস্থাটির প্রধান ফয়েজ আহমেদ কিদওয়াই জানিয়েছেন, শুধু যাত্রী অধিকার রক্ষা নয়, বরং বিমান সংস্থাগুলোর ব্যবসা সহজ করতে নিয়মনীতি আরও সরল করা হচ্ছে। অতীতে একাধিক সংস্থা বন্ধ হয়ে যাওয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সংস্থাগুলোকে টিকিয়ে রাখতে সবরকম সহযোগিতা করবে সরকার। শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদী নিয়ন্ত্রক সংস্থা।

