লেটেস্ট নিউজ

আকাশছোঁয়া সোনার দর কি এবার ২ লক্ষের ঘরে? চমকে দেওয়া ভবিষ্যৎবাণী বিশেষজ্ঞদের – এবেলা

এবেলা ডেস্কঃ

সোনার দামে বড়সড় উত্থানের সম্ভাবনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। আর্থিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বর্তমান বাজার পরিস্থিতি বজায় থাকলে ২০২৬ সালের শেষ নাগাদ ১০ গ্রাম সোনার দাম ১.৫ লক্ষ থেকে ১.৯৫ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। শুধুমাত্র সোনাই নয়, রূপার দামেও ব্যাপক উল্লম্ফনের ইঙ্গিত মিলেছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বৃদ্ধি পেলে প্রতি কেজি রূপা ২.৮ লক্ষ থেকে ৩.৮ লক্ষ টাকা বা তারও বেশি দরে বিক্রি হতে পারে।

মূল্যবান ধাতুর এই অস্বাভাবিক দাম বৃদ্ধির নেপথ্যে বিশ্ববাজারের অস্থিতিশীল অবস্থাকেই দায়ী করছেন বাজার বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা যদি আরও ঘনীভূত হয়, তবে সোনা ও রূপার দামের এই পূর্বাভাস শীঘ্রই বাস্তবে রূপ নিতে পারে। সাধারণ মধ্যবিত্তের জন্য এই চড়া দাম উদ্বেগের কারণ হলেও, নিরাপদ বিনিয়োগ হিসেবে ধাতব সম্পদের গুরুত্ব এখন তুঙ্গে। আগামী কয়েকমাস বাজারের গতিপ্রকৃতি কোন দিকে যায়, সেদিকেই নজর রাখছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *