লেটেস্ট নিউজ

আকাশপথে যুদ্ধের আঁচ: বিমানে বাড়ছে জ্বালানি সারচার্জ, মহার্ঘ্য ইন্ডিগোর টিকিট – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে বিমানের জ্বালানির (ATF) দাম আকাশছোঁয়া হওয়ায় টিকিটের ওপর নতুন ‘ফুয়েল সারচার্জ’ আরোপ করল ইন্ডিগো। আগামী ১৪ মার্চ থেকে কার্যকর হতে চলা এই সিদ্ধান্তে সরাসরি পকেটে টান পড়বে বিমান যাত্রীদের। সংস্থার দাবি, গত কয়েক সপ্তাহে জ্বালানির দাম ৮৫ শতাংশের বেশি বৃদ্ধি পাওয়ায় এই অতিরিক্ত মাশুল নিতে তারা বাধ্য হচ্ছে।

নতুন এই কাঠামোর ফলে ঘরোয়া ও ভারতীয় উপমহাদেশে যাত্রার জন্য অতিরিক্ত ৪২৫ টাকা গুণতে হবে। এছাড়া গন্তব্য অনুযায়ী এই সারচার্জের পরিমাণ বাড়বে; যেমন পশ্চিম এশিয়ার জন্য ৯০০ টাকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়া, চীন বা আফ্রিকার ক্ষেত্রে ১,৮০০ টাকা অতিরিক্ত লাগবে। ইউরোপগামী যাত্রীদের ক্ষেত্রে এই বাড়তি খরচের পরিমাণ দাঁড়াবে ২,৩০০ টাকা।

ইন্ডিগোর আগে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও একই ধরনের সারচার্জ চালুর ঘোষণা করেছে। আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বর্তমান অস্থিরতায় বিমান পরিচালনা ব্যয়ের প্রায় ৪০ শতাংশই যাচ্ছে জ্বালানি খাতে। ফলে লোকসান এড়াতে বিমান সংস্থাগুলো ধাপে ধাপে টিকিটের দাম বাড়ানোর পথে হাঁটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *