লেটেস্ট নিউজ

আকাশসীমায় ভারতের মহাপ্রলয়: ৩.২৫ লক্ষ কোটির ১১৪টি রাফাল কেনার মেগা চুক্তিতে সবুজ সঙ্কেত!

ভারতীয় বায়ুসেনার শক্তিবৃদ্ধিতে ঐতিহাসিক পদক্ষেপ নিল প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC)। বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকা ব্যয়ে ১১৪টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাবে মিলেছে প্রাথমিক অনুমোদন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরের আগেই এই সিদ্ধান্ত প্রতিরক্ষা ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

চুক্তি অনুযায়ী ১৮টি বিমান তৈরি অবস্থায় আসবে এবং বাকি ৯৬টি ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় দেশেই নির্মিত হবে। এর মধ্যে ৮৮টি একক আসন এবং ২৬টি দ্বৈত আসনের যুদ্ধবিমান থাকবে। বর্তমানে কার্যকর ২৯টি স্কোয়াড্রনের শক্তি বাড়িয়ে সীমান্তে নিরাপত্তা জোরদার করতেই এই বিশাল বিনিয়োগ। এই মেগা ডিল কার্যকর হলে আকাশযুদ্ধে ভারতের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *