আগামী ১০ আগস্ট মেগা আপডেট! অন্নপূর্ণা যোজনার চূড়ান্ত তালিকা ও টাকা পাওয়ার দিন ঘোষণা – এবেলা

আগামী ১০ আগস্ট মেগা আপডেট! অন্নপূর্ণা যোজনার চূড়ান্ত তালিকা ও টাকা পাওয়ার দিন ঘোষণা – এবেলা

এবেলা ডেস্কঃ

অবশেষে মিলল স্বস্তির খবর! চলতি অগস্ট মাসেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাতে চলেছে রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’-র অর্থ সাহায্য। নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৭ আগস্ট সরাসরি যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেওয়া হবে। এরপর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই নিয়মিত এই আর্থিক সহায়তা পাবেন সাধারণ মানুষ।

১০ আগস্ট চূড়ান্ত তালিকা ও নতুন নিয়ম প্রকাশ

টাকা ঢোকার নির্দিষ্ট দিন ঘোষণার পাশাপাশি আগামী ১০ আগস্ট (সোমবার) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করা হবে। ওই দিন সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনার চূড়ান্ত যোগ্য উপভোক্তাদের তালিকা প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন জমা পড়েছে এবং যাঁরা সব দিক থেকে যোগ্য বিবেচিত হয়েছেন, কেবল তাঁদের অ্যাকাউন্টেই প্রথম দফার টাকা পাঠাবে সরকার। কারা এই প্রকল্পের আওতায় আসবেন এবং কী কী শর্ত প্রযোজ্য—সে বিষয়ে সেদিন বিশদে জানানো হবে।

রেকর্ড ২ কোটি ১৬ লক্ষ আবেদন

এই প্রকল্পকে ঘিরে রাজ্যজুড়ে অভাবনীয় সাড়া মিলেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, জুন মাস থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইনের পাশাপাশি অফলাইনেও বিপুল পরিমাণ আবেদনপত্র জমা পড়েছে। বর্তমানে অফলাইন ফর্মগুলো পোর্টালে আপলোড ও ভেরিফিকেশনের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে।

এর আগে প্রথম দফায় নবান্ন থেকে ২৮ লক্ষ এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ১ কোটি ১৯ লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছিল। সব মিলিয়ে এই প্রকল্পে মোট আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ১৬ লক্ষ। রাজ্য প্রশাসন নিশ্চিত করছে, সম্পূর্ণ স্বচ্ছতা মেনে প্রকৃত যোগ্য ব্যক্তিদের হাতেই যেন এই সরকারি সুবিধা পৌঁছায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *