আঙুল ট্রিগারে: আমেরিকাকে চরম হুঁশিয়ারি ইরানের – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহরের উপস্থিতিতে রণংদেহি মেজাজে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বার্তার জবাবে বিপ্লবী গার্ড বাহিনীর কম্যান্ডার জেনারেল মহম্মদ পাকপুর স্পষ্ট জানিয়েছেন, তাঁদের বাহিনী যে কোনও মুহূর্তে প্রত্যাঘাত করতে প্রস্তুত।
আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজ সহ বিশাল মার্কিন নৌসেনা বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। ট্রাম্প একে সতর্কতামূলক পদক্ষেপ বললেও, তেহরানের দাবি তারা যুদ্ধের জন্য তৈরি। ভুল পদক্ষেপ নিলে আমেরিকা ও ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

